ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীতে সোমবার সকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে গুলিভর্তি একট রিভলবার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দু'জনেরই নাম আবুল কাশেম। তাদের একজনের বয়স ২৩, অন্যজনের ২৫।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক আসমা আক্তার জানান, সোমবার সকাল সোয়া ১০টার দিকে শহীদ তাজউদ্দীন সড়কে অস্ত্র দেখিয়ে ছিনতাই করছিল এ দু'জন। শিল্পাঞ্চল থানার এক উপ-পরিদর্শক মোটর সাইকেলে সেদিক দিয়ে যাওয়ার সময় ঘটানাটি দেখতে পেয়ে দুই ছিনতাইকারীকে জনতার সহায়তায় ধরে ফেলেন।
পুলিশের উপ-পরিদর্শক মতিয়ার রহমান তাদের বিরুদ্ধে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/২১৪২ ঘ.
bdnews24