২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডির ফ্ল্যাটে লেখক মোমিনাকে গলা কেটে হত্যা

উদয়ন স্কুলের সাবেক গ্রন্থাগারিক, লেখক মোমিনা আহমেদকে (৬৫) সোমবার ধানমন্ডিতে তার নিজের অ্যাপার্টমেন্টে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ফারুক হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মীরা। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- উদয়ন স্কুলের সাবেক গ্রন্থাগারিক, লেখক মোমিনা আহমেদকে (৬৫) সোমবার ধানমন্ডিতে তার নিজের অ্যাপার্টমেন্টে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ফারুক হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মীরা। দুপুর দেড়টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। (আরও তথ্যসহ-২) কয়েকটি গ্রন্থের লেখক মোমিনা আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রয়াত সুলতান আহমেদের স্ত্রী। তার আত্মীয়-স্বজনরা জানান, ফারুক মাঝেমধ্যেই এই বাসায় আসতো। মোমিনা এই দূর সম্পর্কের আত্মীয়টিকে প্রায়ই টাকা-পয়সা দিয়ে সাহায্য করতেন। ফারুক সাংবাদিকদের জানায়, সে ঢাকা কলেজে ইংরেজি অনার্সের ছাত্র। ঢাকা কলেজের ছাত্রাবাসইে থাকে। হত্যার কারণ হিসেবে সে বলে, "আমি তিনশ টাকা চেয়েছিলাম, না দেওয়ায় তাকে হত্যা করেছি।" সে জানায়, ছুরিটা সঙ্গে করে আনেনি। ওই বাসার রান্নাঘর থেকে জোগাড় করেছে। ঘটনার সময় ধানমন্ডির ৩/এ সড়কের ওই অ্যাপার্টমেন্ট ভবনে মোমিনার বাসায় থাকা শিশু-গৃহকর্মী মমতার জবাববন্দির ভিত্তিতে র‌্যাব- ২ এর কর্মকর্তা মেজর এহসানুল হক সাংবাদিকদের জানান, বাসায় মোমিনা আহমেদ ছেলে মাইনুল আহমেদ ও কাজের মেয়ে মমতাকে নিয়ে থাকতেন। বড় ছেলে সাইফুল আহমেদ রাশিয়ায় থাকেন। তিনি জানান, মাইনুল সকালে তাঁর কর্মস্থলে চলে যান। সাড়ে বারটার দিকে পূর্বপরিচিত ফারুক বাসায় প্রবেশ করে। সে বাসায় খাওয়া-দাওয়াও করে। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লিটন হায়দারসহ কয়েকজন সাংবাদিককে ৭/৮ বছর বয়সী গৃহকর্মী মমতা জানায়, খাবার শেষে ফারুক টিভি দেখে। তখন বড়মা (মোমিনা) ফারুককে বলেন, তোমার কাজ না থাকলে বাসায় থাকো, আমি বাইরে যাব। এই বলে বড়মা শোবার ঘরে চলে যান। মমতা জানায়, সে তখন রান্না ঘরে যায়। এসময় হঠাৎ বড়মা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। "তখন আমি ছুটে গিয়ে দেখি ফারুক চুলের মুঠি ধরে একটি চাকু দিয়ে বড়মাকে জবাই করছে। আমাকে দেখে ফারুক বলে 'তুই কাছে আসলে তোকেও জবাই করব'।" মমতা বলে, সে তখন দৌড়ে পাশের বাসায় গিয়ে ঘটনাটি বলেই চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নামতে থাকে। নিচে দারোয়ান ও নিরাপত্তা কর্মীরা ছিল। তারা তখন গেটে তালা লাগিয়ে দেয়। ফারুকও কিছুক্ষণের মধ্যে লিফটে নিচে নেমে আসে। তাকে দেখেই মমতা চিৎকার দিয়ে বলে: এই লোকই বড়মাকে জবাই করেছে। দারোয়ান ও নিরাপত্তাকর্মীরা তখন জাপটে ধরে ফারুককে আটক করে। খবর পেয়ে ধানমন্ডি থানার পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে ফারুককে গ্রেপ্তার করে। রক্তমাখা ছুরিটি লিফট থেকে উদ্ধার করা হয়। বাসার দারোয়ান আব্দুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "মমতা ও আরেকটি বাসার কাজের ছেলে চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নামতে থাকে। এরইমধ্যে পাশের ফ্ল্যাট থেকেও ইন্টারকমে তাকে বলা হয়, একটা লোক চাকু মেরে পালিয়ে যাচ্ছে, গেট বন্ধ করে দাও। আমরা গেট বন্ধ করে দেই। তখন দেখি একটি ছেলে নামছে