২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বাজেটে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে

আগামী ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে মুক্তিযোদ্ধা ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় সব ধরনের ভাতার পরিমাণ ও সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। সোমবার সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মধ্য মেয়াদি বাজেট কাঠামো (এমটিবিএফ) বহির্ভুত মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে প্রাক-বাজেট বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 10:17 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, ২১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে মুক্তিযোদ্ধা ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় সব ধরনের ভাতার পরিমাণ ও সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। সোমবার সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মধ্য মেয়াদি বাজেট কাঠামো (এমটিবিএফ) বহির্ভুত মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে প্রাক-বাজেট বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম। অর্থ উপদেষ্টা বলেন, "সচিবদের সঙ্গে বৈঠকে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব এসেছে। আমি বলেছি, শুধু মুক্তিযোদ্ধা নয়, নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় সব ধরনের ভাতার পরিমাণ ও সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হবে।" বৈঠকে আসন্ন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্প গ্রহণের বিষয়ে আলোচনা হয়। মির্জ্জা আজিজুল বলেন, "নতুন বাজেটে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সরকারের সাধ ও সাধ্যের বিষয়টি সক্রিয় বিবেচনায় রাখা হবে। বাস্তবায়নযোগ্য এবং বাস্তবসম্মত প্রকল্পই কেবল গ্রহণ করা হবে।" কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "এডিপিতে বাস্তবসম্মত প্রকল্প গ্রহণ না করায় একদিকে যেমন খরচ বেশি হয়, অন্যদিকে প্রকল্প বাস্তবায়নও বিলম্বিত হয়। এতে সার্বিকভাবে দেশের উন্নয়নে তেমন প্রভাব পড়ে না। এ কারণে আগামী বাজেটে এমন সব প্রকল্প হাতে নেওয়া হবে যাতে এক থেকে তিন বছরের মধ্যে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়ে যায়।" নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়নে সমস্যা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, "এ সমস্যা সমাধানে কয়েকদিন আগে পরিকল্পনা কমিশনের একজনক সদস্যকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটি প্রতিবেদন দেওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।" এদিকে, পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকের পরপরই কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে আমি অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দিয়েছি।" পরিকল্পনা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) এডিপি বাস্তবায়নের হার ছিল ৩৬ শতাংশ। নির্মাণ সমাগ্রীর দাম বাড়ায় ঠিকাদারদের কাজে অনীহা, বন্যা ও ঘূর্ণিঝড়সহ অন্যান্য কারণে এ সময়ে এডিপি বাস্তবায়ন আশানুরূপ হয়নি। চলতি বাজেটে মূল এডিপি'র আকার ছিল ২৬ হাজার ৫০০ কোটি টাকা। বাস্তবায়নের ধীরগতির কারণে গত মাসে চার হাজার কোটি টাকা কাঁটছাট করে তা ২২ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসএনডি/১৬১৪ ঘ.