ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলার তদন্ত কাজ প্রায় চূড়ান্ত অবস্থায় রয়েছে। খুব শিগগিরই এ মামলার অভিযোগপত্র দেওয়া হবে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশিদ এ তথ্য দিয়ে বলেন, "এ মামলার তদন্ত প্রতিবেদনে কোনো ত্র"টি রয়েছে কিনা শেষ পর্যায়ে তা খতিয়ে দেখা হচ্ছে। এটি শেষ হলেই অভিযোগপত্র দেওয়া হবে।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে চাঞ্চল্যকর মামলার মনিটরিং সেলের ৫৯ তম বৈঠক শেষে অতিরিক্ত সচিব সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, "আগের বৈঠকে যে ১৩টি মামলা মনিটরিং সেলের আওতায় নেওয়া হয়েছিল তারমধ্যে পাঁচটির অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি ৮টির তদন্ত কাজ চলছে। সোমবারের বৈঠকে আরো ১০টি মামলা এ সেলের আওতায় নেওয়া হয়েছে। এ ছাড়া আগামী বৈঠকে যে মামলাগুলো নেওয়া হবে সেগুলো প্রাথামিকভাবে চিহ্নিত করা হয়েছে।"
এর আগে গত ২৮ ফেব্র"য়ারি এ কমিটির ৫৮ তম বৈঠক হয়েছিল।
এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব শেখ আব্দুর রশিদ বলেন, "সা
bdnews24