২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিসিকে ১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার

সাময়িক সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) এক হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। তবে সাত হাজার কোটি টাকার এক রোলিং তহবিল গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার অর্থ বিভাগ বিপিসিকে ঋণ দেওয়ার বিষয়টি অনুমোদন দেয়। বিপিসির চেয়ারম্যান আনোয়ারুল করিম রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "সরকার আমাদের এক হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। এতে করে তেল আমদানির জন্য যেসব এলসি খোলা যাচ্ছিল না তা খোলা যাবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

মারুফ মল্লিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্বালানি বিষয়ক প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সাময়িক সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) এক হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। তবে সাত হাজার কোটি টাকার এক রোলিং তহবিল গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার অর্থ বিভাগ বিপিসিকে ঋণ দেওয়ার বিষয়টি অনুমোদন দেয়। বিপিসির চেয়ারম্যান আনোয়ারুল করিম রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "সরকার আমাদের এক হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। এতে করে তেল আমদানির জন্য যেসব এলসি খোলা যাচ্ছিল না তা খোলা যাবে।" বর্তমানে সংস্থাটির কাছে এক মাসের ডিজেল মজুদ আছে বলে চেয়ারম্যান জানান। এ টাকায় মে মাস পর্যন্ত তেল আমদানি করা যাবে জানিয়ে আনোয়ারুল করিম বলেন, ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ঋণ পাওয়া গেলে সঙ্কট আপাতত কেটে যাবে। বিপিসির চেয়ারম্যান বলেন, স্থানীয় ব্যাংকগুলোর কাছে বর্তমানে বিপিসির দেনার পরিমাণ হচ্ছে ৩ হাজার ২শ' কোটি টাকা। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বিপিসিকে শতকরা ৩ ভাগ সুদে ঋণ দেওয়া হয়েছে। আগে বন্ড ইসু করে ঋণ দেওয়া হতো যাতে সুদের হার ছিল শতকরা ৫ ভাগ। এর আগে রোববার দুপুরেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বিপিসির জন্য অর্থ বিভাগের কাছে এক হাজার কোটি টাকা চাওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন। তিনি সেসময় বলেন, বিপিসির জন্য বাংলাদেশ ব্যাংকের সংরক্ষিত তহবিল থেকে একশ কোটি ডলারের (সাত হাজার কোটি টাকা) একটি রোলিং তহবিল গঠনের জন্য প্রস্তাব করা হলেও কেন্দ্রীয় ব্যাংক তা বাতিল করে দিয়েছে। তবে ৩০ কোটি ডলারের একটি তহবিল গঠনে রাজি হয়েছে বাংলাদেশ ব্যাংক । জ্বালানি তেলে ভর্তুকি পুর্নমূল্যায়ন করতে হবে মন্তব্য করে তামিম বলেন, "এটি না করা হলে যে কোনও মুহূর্তে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে।" তেল আমদানি করতে চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে বিপিসি। গত অর্থ বছরে এর বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল সাড়ে তিন হাজার কোটি টাকা। গত বছর পর্যন্ত বিভিন্ন স্থানীয় ব্যাংকের কাছে পুঞ্জীভূত দায় ৫ হাজার ৭০০ কোটি টাকা বন্ডের মাধ্যম পরিশোধ করেছে সরকার। এছাড়া নগদ ভর্তুকি দিয়েছে ২০০ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির কারণে বিপিসির র্ভর্তুকির পরিমাণ বেড়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২১০০ঘ.