ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- উপ-খাদ্য পরিদর্শক নূর মোহাম্মদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রোববার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
রাজধানীর সাতরাস্তার মোড়ে ট্রাক থেকে খোলা বাজারে (ওএমএস) বিক্রির জন্য নিধারিত চাল অন্যত্র বিক্রি করার সংবাদ বিভিন্ন দৈনিকে প্রকাশিত হলে তাকে বরখাস্ত করা হয় বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২০২০ঘ.
bdnews24