২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফেরাতে সাহায্য করছে ব্রিটেন: আনোয়ার চৌধুরী

বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ বাংলাদেশে ফেরাতে সহায়তা দিচ্ছে ব্রিটিশ সরকার। এ জন্য ব্রিটিশ পুলিশ বাহিনীকে (স্কটল্যান্ড ইয়ার্ড) আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী রোববার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 11:52 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ বাংলাদেশে ফেরাতে সহায়তা দিচ্ছে ব্রিটিশ সরকার। এ জন্য ব্রিটিশ পুলিশ বাহিনীকে (স্কটল্যান্ড ইয়ার্ড) আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী রোববার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "বিদেশে পাচার হওয়া অর্থ এ দেশে ফিরিয়ে আনতে স্কটল্যান্ড ইয়ার্ডের মাধ্যমে ব্রিটিশ সরকার বাংলাদেশ সরকারকে সাহায্য করছে। এ জন্য আনুষ্ঠানিকভাবে কাজ চলছে।" দুদকের কার্যক্রমে সন্তুষ্ট আনোয়ার চৌধুরী বলেন, "দুর্নীতির বিরুদ্ধে মানুষের চিন্তা-চেতনায় পরিবর্তন আনার চেষ্টা করছে দুদক। তারা আগের চেয়ে অনেক ভালো কাজ করছে। দুদক চেয়ারম্যান তাদের করা মামলার অগ্রগতির কথা আমাকে জানিয়েছেন। এখন ১৪৫টি দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে।" দুদকের করা মামলার বিচার প্রক্রিয়ায় তিনি খুশি কিনা- এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, "শুরু থেকে আমাদের অবস্থান- বিচারকাজ যেনো ভালোভাবে, স্বচ্ছভাবে এবং আইনি প্রক্রিয়ায় হয়। অতীতে আমরা এ রকম চেয়েছি, এখনো তা চাই।" ব্রিটিশ হাই কমিশনার এর আগে দুদকের কার্যালয়ে সম্বর্ধনা ও মধ্যা‎হ্নভোজে অংশ নেন। পরে দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী তাকে প্রতিষ্ঠানের নতুন তিন তলা ভবন ঘুরিয়ে দেখান। আনোয়ার চৌধুরী সাংবাদিকদের জানান, ডিএফআইডি'র মাধ্যমে ব্রিটিশ সরকার দুদকের নতুন ভবন নির্মাণ করাসহ অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/১৭৪৪ ঘ.