২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের রাউজানে একে-৪৭ রাইফেল উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রাম থেকে রোববার ভোররাতে ৪৯ রাউন্ড গুলিসহ একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 06:10 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

চট্টগ্রাম, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রাম থেকে রোববার ভোররাতে ৪৯ রাউন্ড গুলিসহ একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাত ৩টার দিকে নোয়াপাড়া গ্রামের মোকামিপাড়া মসজিদের পাশ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা ওঁৎ পেতে আছে- এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয় বলে র‌্যাব কর্মকর্তা জানান। তবে র‌্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র‌্যাব জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১২০০ ঘ.