ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি উপদেষ্টা সিএস করিম বলেছেন, নিজস্ব খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমেই দেশের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা গড়ে তুলতে হবে।
তিনি শনিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মধ্যে ডিজেলের ভর্তুকির টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কৃষি উপদেষ্টা বলেন, "আগামী ১৫ দিনের মধ্যে দেশে ৬৬ লাখ কৃষকের মধ্যে ডিজেল ভর্তুকির ১৫০ কোটি টাকা বণ্টন করা হবে যা আগামীতে অর্থনীতিতে ইতিবাচক ফল দেবে।"
কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না গেলে এবার হবিগঞ্জ জেলায় ৪ লাখ টন ধান কৃষকের গোলায় উঠবে বলেও জানান তিনি।
সিএস করিম বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে ভবিষ্যতে ফসল উৎপাদনে অনিশ্চয়তা দেখা দেবে। এ অবস্থায় ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে খাদ্য উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা এখন থেকেই গ্রহণ করতে হবে।"
ভবিষ্যতে কৃষকদের প্রতি ইঞ্চি জমি চাষের আহ্বান জানান তিনি।
কৃষকদের স্বার্থের দিকে লক্ষ্য রেখেই চলতি মৌসুমে প্রতি কেজি চালের সংগ্রহ মূল্য ২৮ টাকা এবং প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে বলে মন্তব্য করেন কৃষি উপদেষ্টা।
হবিগঞ্জের জেলা প্রশাসক মো. আতাউর রহমানের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভর্তুকির টাকা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি স
bdnews24