২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া মজুরির দাবিতে খুলনায় প্লাটিনাম জুট মিলে উৎপাদন বন্ধ

১৪ সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধের দাবিতে খুলনার খালিশপুরে প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিকরা শনিবার বিকেল থেকে উৎপাদন বন্ধ করে দিয়েছে। মজুরি না পাওয়া পর্যন্ত কাজে যোগ দেবে না বলে জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 05:12 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

খুলনা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৪ সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধের দাবিতে খুলনার খালিশপুরে প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিকরা শনিবার বিকেল থেকে উৎপাদন বন্ধ করে দিয়েছে। মজুরি না পাওয়া পর্যন্ত কাজে যোগ দেবে না বলে জানিয়েছে তারা। মিলের সিবিএ'র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাট উপদেষ্টা আনোয়ারুল ইকবাল শনিবার খুলনায় এসে অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা চেক দিলেও মিলের শ্রমিকদের ১৪ সপ্তাহের বকেয়া মজুরির বিষয়ে কিছু বলেননি। বকেয়া পরিশোধের দাবিতে আমরা উৎপাদন বন্ধ রেখেছি। মিলের সহকারী প্রকৌশলী আসাদুর রহমান কারখানায় উৎপাদন বন্ধর থাকার বিষয়টি স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২৩০৫ ঘ.