ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নারী উন্নয়ন নীতির বিষয়ে সরকারি উদ্যোগে ওলামাদের নিয়ে গঠিত পর্যালোচনা কমিটির সুপারিশ সংবিধান পরিপন্থী বলে দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।
শনিবার এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, "কথিত আলেমদের পর্যালোচনা কমিটির সুপারিশগুলো সংবিধান পরিপন্থী। এর মধ্য দিয়ে দেশকে পাকিস্তান আমলের চেয়েও পেছনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র হচ্ছে।"
এর বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি।
পুরানা পল্টনের মুক্তি ভবনে 'জাতীয় নারী উন্নয়ন নীতি' শীর্ষক ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাম গণতান্ত্রিক ফ্রন্ট।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "দেশের ধর্মান্ধ, যুদ্ধাপরাধী ও মৌলবাদীরা আত্মরক্ষার জন্য এখন ইসলাম গেল ধোঁয়া তুলে নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে মানুষের দৃষ্টি ফেরানোর পথ খুঁজছে।"
নারী উন্নয়ন নীতি নিয়ে কয়েকটি ইসলামী সংগঠনের বিরোধিতার মুখে সরকার বায়তুল মোকাররম মসজিদের ভারপ্রাপ্ত খতিব মুফতি মুহাম্মদ নূরুদ্দিনসহ আলেমদের নিয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করে। ওই কমিটি গত বৃহস্পতিবার আইন উপদেষ্টার কাছে নারী নীতি সংশোধনে তাদের ১৫ দফা সুপারিশ পেশ করে।
বামফ্রন্টের বৈঠকে সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান বলেন, "ইসলাম ও ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের পেছনে রাখা যাবে না। নারী হত্যা ও ধর্ষণকারীর বিচারের কথা পবিত্র কোরআনে বলা আছে। অথচ বায়তুল মোকাররমে ভারপ্রাপ্ত খতিব তা নিয়ে কোনও কথা বলছেন না।"
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য হায়দার আকবর খান রনো বলেন, "মৌলবাদীরা বিভ্রান্তি ছড়িয়ে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। এ বিষয়ে মানুষকে সজাগ করতে হবে।"
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়
bdnews24