২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ফেরির রেলিং ভেঙে গাড়ি নদীতে, ২ আরোহীই উদ্ধার

দুমকী উপজেলার লেবুখালী ফেরিঘাটে শুক্রবার রাতে ফেরির রেলিং ভেঙে একটি গাড়ি পায়রা নদীতে ডুবে গেছে। গাড়ির দুই আরোহীই উদ্ধার পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 06:15 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

পটুয়াখালী, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুমকী উপজেলার লেবুখালী ফেরিঘাটে শুক্রবার রাতে ফেরির রেলিং ভেঙে একটি গাড়ি পায়রা নদীতে ডুবে গেছে। গাড়ির দুই আরোহীই উদ্ধার পেয়েছেন। লেবুখালী ফেরিঘাটের সুপারভাইজার আব্দুল কুদ্দুস জানান, রাত সোয়া ১০টার দিকে প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে ফেরিতে উঠে রেলিং ভেঙে পড়ে যায়। পানিতে পড়ে গাড়িটি ডুবে গেলেও মালিক আনোয়ার হোসেন ও চালক গাড়ি থেকে বের হয়ে আসতে সক্ষম হন। আনোয়ার হোসেন জানান, তারা টঙ্গী থেকে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন। কুয়াকাটা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। গাড়ির চালকের নাম জানাতে পারেননি। পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা দুর্ঘটনার খবরটি শুনেছেন, তবে বিস্তারিত জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/২৩৫৯ ঘ.