২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসুলও নারীদের অধিকার দিয়েছিলেন: অধ্যাপক মোজাফফর

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ বলেছেন, "আমাদের রাসুলও নারীদের সম্মান করতেন। অধিকারও দিয়েছিলেন। নারীর অধিকার সমুন্নত রাখতেই হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

সাভার, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ বলেছেন, "আমাদের রাসুলও নারীদের সম্মান করতেন। অধিকারও দিয়েছিলেন। নারীর অধিকার সমুন্নত রাখতেই হবে।" শুক্রবার সাভার গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে হাঙ্গার প্রজেক্ট এর বিকশিত নারী নেটওয়ার্কের দ্বিতীয় জাতীয় সম্মেলনে তিনি কথা বলেন। অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, "মানব জীবনের প্রতিটি স্তরে নারীর ভূমিকা অনস্বীকার্য। মা, বোন, স্ত্রী, দাদিসহ নারীরাই পুরুষকে প্রেরণা দেয়। তাদের অধিকার দিয়ে সভ্যতার উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।" হাঙ্গার প্রজেক্টের আবাসিক প্রতিনিধি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাকশন এইড এর আবাসিক প্রতিনিধি ফারাহ কবির, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ। দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নারীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৫২ ঘ.