২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার

রূপসা উপজেলার ভৈরব নদের তীর থেকে বৃহস্পতিবার রাতে একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে পুলিশ। দুই ফুট উচ্চতার এ মূর্তির ওজন ৪২ কেজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 02:32 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

খুলনা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপসা উপজেলার ভৈরব নদের তীর থেকে বৃহস্পতিবার রাতে একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে পুলিশ। দুই ফুট উচ্চতার এ মূর্তির ওজন ৪২ কেজি। রূপসার আইচগাতি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. নুরুল ইসলাম জানান, ভৈরবে মাছ ধরার সময় শিবলিঙ্গটি জেলেদের জালে উঠে আসে। এরপর কি করবে ভেবে না পেয়ে তারা এটি নদীর তীরে ফেলে রেখে যায়। খবর পেয়ে আইচগাতি ফাঁড়ির পুলিশ শিবলিঙ্গটি উদ্ধার করে। শুক্রবার দুপুর ১২টার পর শিবলিঙ্গটি খুলনা জেলা পুলিশ লাইনের আরআই-এর হেফাজতে দেওয়া হয়েছে। মো. নুরুল ইসলাম আরও জানান, আইচগাতি ফাঁড়ির পক্ষ থেকে খুলনা জেলা পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান এবং জেলা প্রশাসক এস এম ফিরোজ আলমকে ঘটনাটি জানানো হয়েছে। পুলিশ সুপার ও জেলা প্রশাসক শনিবার শিবলিঙ্গটি খুলনা বিভাগীয় জাদুঘরের প্রত