২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি শৃঙ্খলা বজায় রাখুন: বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব

বায়তুল মোকাররম মসজিদের ভারপ্রাপ্ত খতিব মুফতি মাওলানা নুরুদ্দীন সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়েছেন। শুক্রবার জুম্মার নামাজের খুতবায় তিনি বলেন,'' সরকার যেহেতু বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সেহেতু কোনো উচ্ছৃঙ্খলা করা শ্রেয় হবে না।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 08:10 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা,এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বায়তুল মোকাররম মসজিদের ভারপ্রাপ্ত খতিব মুফতি মাওলানা নুরুদ্দীন সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়েছেন। শুক্রবার জুম্মার নামাজের খুতবায় তিনি বলেন,'' সরকার যেহেতু বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সেহেতু কোনো উচ্ছৃঙ্খলা করা শ্রেয় হবে না।'' ধৈর্য ধরার আহবান জানিয়ে তিনি বলেন,'' ইসলাম শান্তির ধর্ম। কোনো অশান্তিকে ইসলাম সমর্থন করে না। তাই আমাদের সবাইকে ধৈর্য্য ধরতে হবে। সরকার কী করেন, তার জন্য অপেক্ষা করতে হবে। আপনারা শান্তি বজায় রাখুন।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এসকে/১৪০০ঘ.