২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মেডিকেলে আর্থিক অনিয়ম তদন্তে টাস্কফোর্স

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টেন্ডারের ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফ্রিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টেন্ডারের ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফ্রিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান। কমিশনের পরিচালক মেজর মাকসুদুর রহমান, সহকারি পরিচালক নাসিম আনোয়ার ও সহকারী পরিদর্শক খোন্দকার আখেরুজ্জামানকে নিয়ে গঠিত এই টাস্কফোর্স আগামী রোববার থেকে কাজ শুরু করবে। হানিফ ইকবাল জানান, টাস্কফোর্সের সদস্যদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য একজন কর্মকর্তা নিয়োগ, চাহিদামতো দলিল দস্তাবেজ সরবরাহ এবং তাদের কাজের জন্য স্থান বরাদ্দের অনুরোধ জানিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দেওয়া হয়েছে। মহাপরিচালক বলেন, "কমিশনে দেওয়া বিবরণীর বাইরেও সাবেক দুই প্রধানমন্ত্রীর আরো কোনো সম্পত্তি রয়েছে কি না সে বিষয়ে অনুসন্ধান চলছে।" এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, "কমিশন আইন সংশোধনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কাজ করতে গিয়ে যেসব ধারা নিয়ে সমস্যা পাওয়া গেছে সেগুলো সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/১৯৪৩ ঘ.