মেহেরপুর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো ধরনের উস্কানির মুখে শেখ হাসিনার মুক্তির দাবি নিয়ে অতি উৎসাহী না হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আমির হোসেন আমু।
বৃহস্পতিবার মুজিবনগর দিবসে মেহেরপুর সদর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় আমু বলেন, "দল নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। কারো উস্কানিতে কান দেবেন না। অবিলম্বে নেত্রীর মুক্তি দাবি করে অতি উৎসাহিত হবেন না। সতর্কতার সঙ্গে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নেত্রীর মুক্তি এবং গণতন্ত্র রক্ষা, দুটোই করতে হবে।"
তিনি বলেন, "কষ্টার্জিত গণতন্ত্র রক্ষায় যে কোনো মূল্যে সবাইকে ঐক্য
bdnews24