সাতক্ষীরা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক রওশন আলীকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী জানান, উপ-পরিদর্শক (এস আই) রওশন আলীর বিরুদ্ধে পাটকেলঘাটার ইঞ্জিন চালিত ভ্যান চালকদের কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নেন। এছাড়া বিভিন্ন মামলায় সংশ্লিষ্টদের কাছ থেকে তিন লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী রওশন আলীকে প্রত্যাহারের এই আদেশ দেন। ওই দিন তিনি ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যোগ দেওয়ার পর আদেশটি কার্যকর করা হয়। তাকে সাতক্ষীরা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬১৯ ঘ.
bdnews24