২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে ঐক্য এখন সময়ের ব্যাপার: মান্নান ভূঁইয়া

বিএনপিতে ঐক্য এখন সময়ের ব্যাপার বলে মনে করেন দলের সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। গুলশানের একটি কমিউনিটি সেন্টারে বুধবার সন্ধ্যায় দলীয় সাবেক সাংসদ ও নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মান্নান ভূঁইয়া বলেন, "বিএনপির অপর পক্ষের সঙ্গে ঐক্য হবেই এবং তা এখন সময়ের ব্যাপার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 01:59 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিতে ঐক্য এখন সময়ের ব্যাপার বলে মনে করেন দলের সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। গুলশানের একটি কমিউনিটি সেন্টারে বুধবার সন্ধ্যায় দলীয় সাবেক সাংসদ ও নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মান্নান ভূঁইয়া বলেন, "বিএনপির অপর পক্ষের সঙ্গে ঐক্য হবেই এবং তা এখন সময়ের ব্যাপার। আগামী নির্বাচনে বিএনপি ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে জনগণের রায় নিয়ে আবার ক্ষমতায় যাবে। যারা দলে ঐক্য চায় না তারা বিএনপির বন্ধু নয়। সব নেতাকর্মীই ঐক্যের পক্ষে।" রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে রেশনিং ব্যবস্থা চালুরও দাবি জানান তিনি। তিনি বলেন, "রাজনীতিবিদদের ভুলের কারণে ১/১১ সৃষ্টি হয়েছিল। আমাদের সেই ভুল থেকে আত্মশুদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে হবে।" সভায় দলের স্থায়ী কমিটি মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, সাবেক সাংসদ আব্দুল আলীম, বিচারপতি মোজাম্মেল হক, এবায়দুর রহমান চৌধুরী, মোজাম্মেল হক, অধ্যাপক রেজাউল করিম, মোশাররফ হোসেন মঙ্গু, খুররম খান চৌধুরী, নাজির হোসেন, ডা. রুস্তম আলী ফরাজি, চেয়ারপারসনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিম, জেড এ খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসএনডি/১৯৫২ ঘ.