২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-হাসিনার মুক্তি দাবিতে শাবিতে মানববন্ধন ও মৌনমিছিল

কারাবন্দি দুই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তি দাবিতে বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানবন্ধন ও মৌনমিছিল হয়েছে। খালেদা জিয়ার মুক্তি দাবিতে ছাত্রদল মানববন্ধন এবং শেখ হাসিনার মুক্তি দাবিতে ছাত্রলীগ ক্যাম্পাসে মৌনমিছিল বের করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 11:26 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

সিলেট, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি দুই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তি দাবিতে বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানবন্ধন ও মৌনমিছিল হয়েছে। খালেদা জিয়ার মুক্তি দাবিতে ছাত্রদল মানববন্ধন এবং শেখ হাসিনার মুক্তি দাবিতে ছাত্রলীগ ক্যাম্পাসে মৌনমিছিল বের করে। দুপুর দেড়টা থেকে আধা ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রদল। ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য সাদেক আহমদ জানান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে থেকে মৌনমিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে গোলচত্বরে গিয়ে সমাবেশ করে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম কবির সমাবেশে বক্তব্যে শেখ হাসিনার 'সুচিকিৎসা'র ব্যবস্থাসহ অবিলম্বে তার মুক্তি দাবি করেন। তিনি জরুরি অবস্থা তুলে নেওয়ারও দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১২ ঘ.