২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মাটিবাহী ট্রাক চাপায় দুই শিশু নিহত

সদর উপজেলায় মাটিবাহী ট্রাকের নিচে চাপা পড়ে শাকিল (৫) ও কবির (৫) নামে গণস্বাস্থ্য প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর দুই ছাত্র নিহত হয়েছে। এরা যথাক্রমে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বহুতী গ্রামের মজনু হোসেন ও হারেজ আলীর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলায় মাটিবাহী ট্রাকের নিচে চাপা পড়ে শাকিল (৫) ও কবির (৫) নামে গণস্বাস্থ্য প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর দুই ছাত্র নিহত হয়েছে। এরা যথাক্রমে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বহুতী গ্রামের মজনু হোসেন ও হারেজ আলীর ছেলে। সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে দশটার দিকে সিরাজগঞ্জ-নলকা সড়কের চন্দ্রিদাসগাতীতে মাটিবাহী একটি ট্রাকের নিচে চাপা পড়ে শাকিল ও কবির ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫০৭ ঘ.