২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক-আইএমএফ খাদ্য সঙ্কট মোকাবেলায় সহায়তা করছে না: অর্থ উপদেষ্টা

বাংলাদেশসহ বিভিন্ন দেশে চলমান খাদ্য সঙ্কট মোকাবেলায় বিশ্বব্যাংক-আইএমএফ কোনও সহায়তা করছে না বলে অভিযোগ করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেছেন, "বিশ্বব্যাংক-আইএমএফসহ বিভিন্ন দাতাসংস্থা খাদ্য সঙ্কট নিয়ে বড় বড় কথা বললেও বাংলাদেশসহ গরিব দেশগুলোর এ সঙ্কট মোকাবেলায় কোনও ধরনের সহায়তা করছে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 08:22 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশসহ বিভিন্ন দেশে চলমান খাদ্য সঙ্কট মোকাবেলায় বিশ্বব্যাংক-আইএমএফ কোনও সহায়তা করছে না বলে অভিযোগ করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেছেন, "বিশ্বব্যাংক-আইএমএফসহ বিভিন্ন দাতাসংস্থা খাদ্য সঙ্কট নিয়ে বড় বড় কথা বললেও বাংলাদেশসহ গরিব দেশগুলোর এ সঙ্কট মোকাবেলায় কোনও ধরনের সহায়তা করছে না।" মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইউনিসেফ আয়োজিত দণি এশিয়ায় সামাজিক নিরাপত্তা কৌশল সংক্রান্ত তিন দিনব্যাপী এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, "শুধু খাদ্য সঙ্কটই নয়, জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সব দেশ বড় ধরনের তির সম্মুখীন হচ্ছে তাদের সাহায্যেও দাতা সংস্থাগুলো তেমনভাবে এগিয়ে আসছে না।" মির্জ্জা আজিজুল জানান, সা