ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক (বার্তা) শাহিদা আলমকে পেশাগত অদক্ষতার কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রোববার এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরিচালক (বিজ্ঞাপন) এম মোনওয়ারুল ইসলামকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপ-মহাপরিচালক (বার্তা) এর দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএইচবি/২০২৪ ঘ.
bdnews24