২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম জামিন চাইতে এসে গ্রেপ্তার হলেন এক কাজী

অপ্রাপ্তবয়স্ক এক কনের বয়স বাড়িয়ে বিয়ে পড়ানোর মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে এসে গ্রেপ্তার হয়েছেন আবুল কালাম আজাদ নামের এক কাজী ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 01:41 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অপ্রাপ্তবয়স্ক এক কনের বয়স বাড়িয়ে বিয়ে পড়ানোর মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে এসে গ্রেপ্তার হয়েছেন আবুল কালাম আজাদ নামের এক কাজী । আবুল কালাম চাঁদপুরের হাইমচর থানায় ২ নম্বর আলগী ইউনিয়নের প্রধান কাজী। মঙ্গলবার তিনি বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আতাউর রহমান খানের বেঞ্চে আগাম জামিনের আবেদন জানালে আদালত তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। কাজীকে গ্রেপ্তারের জন্য পুলিশ এলে তার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম পাটোয়ারি পালিয়ে যান। কাজীর বিরুদ্ধে অভিযোগ, তিনি এক কনের বয়স ১৭ বছর দেখিয়ে বিয়ে পড়ান। পরে মেয়ের পরিবারের সদস্যরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাইমচর থানায় মামলা দায়ের করে। মামলাটি চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এএল/এসএনডি/১৯৩৯ ঘ.