২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নীতিমালা বাতিলের দাবিতে চট্টগ্রামে ইসলামী সংগঠনের মিছিল, সিলেটে সংঘর্ষ

জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাতিল এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর পদত্যাগের দাবিতে শুক্রবার সিলেট ও চট্টগ্রামে জরুরি আইন ভঙ্গ করে মিছিল-সমাবেশ করেছে দুটি ইসলামী সংগঠন। সিলেটে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 06:25 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাতিল এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর পদত্যাগের দাবিতে শুক্রবার সিলেট ও চট্টগ্রামে জরুরি আইন ভঙ্গ করে মিছিল-সমাবেশ করেছে দুটি ইসলামী সংগঠন। সিলেটে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিলেট প্রতিনিধি জানান, রাশেদা কে চৌধুরীর পদত্যাগ ও নারী উন্নয়ন নীতিমালা বাতিলের দাবিতে ডাকা মিছিল-সমাবেশে যোগ দিতে কোরআনি আইন সংরক্ষণ কমিটির নেতাকর্মীরা শুক্রবার সকাল থেকে বিভিন্ন উপজেলার মাদ্রাসা থেকে সিলেট নগরীতে আসতে শুরু করে। জুমার নামাজের আগে প্রায় সব মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মিছিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে কোরআনি আইন সংরক্ষণ কমিটির নেতাকর্মীরা নগরীর কোর্ট পয়েন্টে এসে জড়ো হতে থাকেন। বেলা দেড়টায় সেখানে সমাবেশ শুরু হয়। মাওলানা আব্দুল বাছিত বরকতপুরির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মাওলানা নেজাম উদ্দিন, হাফিজ আহমদ কবির, রেজাউল করিম জালালী, আবুল হোসেন, আশরাফ আলী, সিরাজুল ইসলাম ও আবদুল মালিক মোবারকপুরি প্রমুখ। সমাবেশে ৭ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সিলেট নগরীর পাড়ায়-পাড়ায় গণসংযোগ, ২৩ এপ্রিল সিলেট বিভাগের সব উপজেলায় মিছিল ও ২৪ এপ্রিল সিলেট শহরে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে বেলা পৌনে ৩টায় কোরআনি আইন সংরক্ষণ কমিটির নেতারা কোর্ট পয়েন্ট থেকে মিছিল নিয়ে চৌহাট্টার দিকে এগুতে থাকে। জিন্দাবাজার মোড়ে পুলিশ ও র‌্যাব মিছিলে বাধা দেয়। এক পর্যায়ে মিছিলকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। ৫ রাউন্ড টিয়ারসেলও ছোঁড়া হয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুঁড়তে থাকে। প্রায় ১৫ মিনিটের সংঘর্ষে বৈশাখী টেলিভিশনের সাংবাদিক বদরুর রহমান বাবর, আধুনিক সিকিউরিটিজের সত্ত্ব