২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট ফের চালুর উদ্যোগ

দুই বছর বন্ধ থাকার পর নিউ ইয়র্ক ফ্লাইট পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ লক্ষ্যে একটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 08:51 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

বিপ্লব রহমান সিনিয়র প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বছর বন্ধ থাকার পর নিউ ইয়র্ক ফ্লাইট পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ লক্ষ্যে একটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ২৫ অক্টোবরের মধ্যে নিউ ইয়র্ক ফ্লাইট চালু করা না হলে ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) বিমানের নিউ ইয়র্ক ফ্লাইটের উড্ডয়ন অনুমতি বাতিল করে দেবে। তাই বোয়িং কোম্পানির কাছ থেকে সমঝোতার ভিত্তিতে একটি বোয়িং-৭৭৭ ইজারা নিয়ে অক্টোবরেই এই ফ্লাইটটি আবার চালু করার চেষ্টা করছি আমরা।" মাহবুব জামিল বলেন, "আটটি উড়োজাহাজ কেনার জন্য বিমানের সঙ্গে বোয়িং কোম্পানির যে চুক্তি হয়েছে তার শর্ত অনুযায়ী, ২০১৩ সাল নাগাদ উড়োজাহাজগুলো পাওয়ার আগে কোম্পানিটি বিমানকে চারটি বোয়িং ইজারায় সরবরাহ করবে। এখন আমরা আলাপ-আলোচনা করে অক্টোবরের আগেই একটি বোয়িং-৭৭৭ ইজারা নেওয়ার চেষ্টা করছি।" ১২৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলারে আটটি উড়োজাহাজ কিনতে গত ১৫ মার্চ বোয়িং কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে বিমান। এর মধ্যে চারটি বোয়িং-৭৭৭ এবং বাকিগুলো বোয়িং-৭৮৭। আটটির মধ্যে চারটি ২০১৩ সালে বিমানের বহরে যুক্ত হবে; বাকি চারটি ২০১৭ সালে। নিউ ইয়র্ক ফ্লাইট চালুর জন্য উড়োজাহাজ ইজারা নেওয়ার আলোচনায় ইতোমধ্যে বেশ অগ্রগতি হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "আগামী ১২ এপ্রিল বোয়িং কোম্পানির একটি প্রতিনিধি দল ঢাকা আসছে। তাদের সঙ্গে সমঝোতা হলে উড়োজাহাজ ইজার নেওয়ার জন্য চুক্তি করা হবে।" মাহবুব জামিল জানান, প্রাথমিকভাবে ঢাকা-নিউ ইয়র্ক রুটে সপ্তাহে দুটি সরাসরি ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে বিমানের। ১৯৯৩ সালে বিমান ঢাকা-নিউ ইয়র্ক রুটে প্রথম ফ্লাইট চালানো শুরু করে। তখন সপ্তাহে তিনটি ফ্লাইট চলতো। অব্যাহত লোকসানের মুখে কিছুদিন পর একটি ফ্লাইট বাতিল করা হয়। পরে ২০০৬ সালে নিউ ইয়র্ক ফ্লাইট পুরোপুরি স্থগিত করা হয়। বিমান কর্মকর্তারা জানান, ২৫ অক্টোবরের মধ্যে ফ্লাইট চালু করা না হলে এ রুটে বিমানের উড্ডয়ন অনুমতি বাতিল করা হবে বলে যুক্তাষ্ট্রের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ স