২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ইউপি সদস্যের চোখ উৎপাটন

গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া গ্রামে মঙ্গলবার আব্দুল হামিদ মৃধা (৫০) নামের ইউনিয়ন পরিষদের একজন সদস্যের দুই চোখ উপড়ে নিয়েছে দুস্কৃতকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

রাজবাড়ী, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া গ্রামে মঙ্গলবার আব্দুল হামিদ মৃধা (৫০) নামের ইউনিয়ন পরিষদের একজন সদস্যের দুই চোখ উপড়ে নিয়েছে দুস্কৃতকারীরা। তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা চক্ষু ইনস্টিটিউটে পাঠানো হয়। এলাকাবাসীর বরাত দিয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান জানান, একটি হাটের নামকরণকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন দুস্কৃতকারী দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউপি সদস্য আব্দুল হামিদের ওপর হামলা চালায়। তারা হামিদের দুটি চোখই উপড়ে ফেলে। তিনি আরও জানান, এ ব্যাপারে হামিদের ছেলে আক্তারুজ্জামান গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেছেন। মামলার আসামিদের মধ্যে একজন হলেন মাহবুব। তবে তদন্তের স্বার্থে অন্য আসামিদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি। ঘটনার পরপরই রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৬ ঘ.