২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অপরাধে নাসের রহমানের ১৩ বছরের কারাদণ্ড

অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের বড় ছেলে ও বিএনপির সাবেক সাংসদ এম নাসের রহমানকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 09:12 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের বড় ছেলে ও বিএনপির সাবেক সাংসদ এম নাসের রহমানকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান এ রায় দেন। দুইটি আলাদা ধারায় দেওয়া রায়ে সম্পত্তির তথ্য গোপনের জন্য তিন বছর এবং অবৈধ সম্পদ অর্জনের জন্য ১০ বছর সশ্রম করাদণ্ড দেওয়া হয় নাসেরকে। একটি সাজা শেষ হলে অপরটি শুরু হবে। এ কারণে নাসের রহমানকে ১৩ বছরই কারাভোগ করতে হবে। আসামির আটকের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে বলা হয়। গত বছরের ৩ ফেব্র"য়ারি নাসের রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর দুই কোটি টাকা চাঁদাবাজির দায়ে তাকে নয় বছরের কারাদণ্ড দেয় সিলেটের একটি আদালত। গত বছরের ২৭ মে গুলশান থানায় র্দ্নুীতি দমন কমিশনের সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান নাসের ও তার স্ত্রী রেজিনা রহমানের বিরুদ্ধে একটি এ মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ২শ ৯৯ টাকার সম্পত্তি গোপন করেছেন। একই সঙ্গে তারা জ্ঞাত আয়-বহির্ভূত ৬ কোটি ২৩ লাখ ৩৭ হাজার ৪শ ৩৫ টাকার অবৈধ সম্পত্তি অর্জন করেছেন। পরে তদন্ত করে কমিশন আসামী নাসের রহমানের নামে ৫ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার টাকার অবৈধ সম্পত্তি এবং এক কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকার তথ্য গোপনের অভিযোগ আনেন। এই এক কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকা বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ মামলার অপর আসামি রেজিনা রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। তিনি বর্তমানে জামিনে রয়েছেন। গত বছরের ৯ ডিসেম্বর এ মামলায় অভিযোগ গঠন করা। সাক্ষ্য নেওয়া শুরু হয় চলতি বছরের ১৪ জানুয়ারি থেকে। ১৯ মার্চ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের পর বিচারক রায় দেওয়ার দিন ধার্য করেন। গত ২৪ মার্চ রায় দেওয়ার দিন ধার্য ধাকলেও বিচারক ছুটিতে থাকায় ৩১ মার্চ রায় ঘোষণার নতুন তারিখ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৫০৬ ঘ.