২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় এক জন নিহত

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় রোববার রাতে মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম আবু জাফর (৪০)। তার বাড়ি রাউজান উপজেলার গহিরা গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 07:01 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

চট্টগ্রাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় রোববার রাতে মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম আবু জাফর (৪০)। তার বাড়ি রাউজান উপজেলার গহিরা গ্রামে বলে পুলিশ জানিয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় আবু জাফর গুরুতর আহত হন। স্থানীয় লোকজন জাফরকে হাসপাতালে নিয়ে আসে বলে পুলিশ কর্মকর্তা জহির আহমদ জানান। তবে পথেই তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৫৮ ঘ.