২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে এক সহযোগীসহ পুলিশের হাবিলদার গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে শনিবার রাতে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে এক সহযোগীসহ পুলিশের হাবিলদার মাজেদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

নারায়ণগঞ্জ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে শনিবার রাতে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে এক সহযোগীসহ পুলিশের হাবিলদার মাজেদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান জানান, জেলা পুলিশ লাইনের হাবিলদার মাজেদুল হক এবং তার দুই সহযোগী হামিদুল ও রাজুর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। হামিদুল পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শাহীন মাস্টার টেইলার্সের মালিক শাহীন ফতুল্লা মডেল থানায় এ মামলা করেন। শনিবার রাত ১০টায় শাহীন টেইলার্সের সামনে বসে কয়েকজন যুবক লুডু খেলছিল। এ সময় হাবিলদার মাজেদুল হক ও তার সহযোগী রাজু সেখানে গিয়ে নিজেদের ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিচয় দেয় এবং ওই যুবকরা জুয়া খেলছে বলে তাদের গ্রেপ্তারের হুমকি দিয়ে ১৬'শ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া তাদের কাছে আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে এলাকার কয়েকশ লোক তাদের ঘিরে ফেলে এবং মাজেদুল হক ও রাজুকে ধরে পুলিশে দেয়। ওসি মাহবুব হাসান আরও জানান, হাবিলদার মাজেদুল হক গ্রামের বাড়ি দিনাজপুর যাওয়ার জন্য শনিবার ১০ দিনের ছুটি নেন। পলাতক হামিদুল শিবু মার্কেটের বাসিন্দা। সে পুলিশ পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করে। পুরো ঘটনাটি তদন্ত করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৩ ঘ.