২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বার্ড ফ্লু সংক্রমিত খামারে ৩৮ হাজার মুরগি নিধন

বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের কারণে ধামরাই উপজেলার কিষাণ পোল্ট্রি খামারে শনিবার রাতে ৩৮ হাজার ৩০১টি মুরগি নিধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় ওই এলাকার আরও দুইটি খামারের তিন হাজার মুরগি নিধন চলছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

মানিকগঞ্জ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের কারণে ধামরাই উপজেলার কিষাণ পোল্ট্রি খামারে শনিবার রাতে ৩৮ হাজার ৩০১টি মুরগি নিধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় ওই এলাকার আরও দুইটি খামারের তিন হাজার মুরগি নিধন চলছিল। ধামরাই উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কিষাণ পোল্ট্রি খামারে মড়ক শুরু হয়। খবর পেয়ে ওইদিনই মরা মুরগির নমুনা সংগ্রহ করে ঢাকা কেন্দ্রীয় পশু রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া গেলে নিশ্চিত হওয়ার জন্য সাভার পশু সম্পদ গবেষণা প্রতিষ্ঠ^ানে নমুনা পাঠানো হয়। পরীক্ষার পর এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া গেলে শনিবার রাতে এক সরকারি আদেশে ওই খামারের ৩৮ হাজার ৩০১টি মুরগি নিধন করা হয়। ওই খামারে ৪০ হাজার ৫০০ মুরগি ছিল। বাকী মুরগি বার্ড ফ্লুতে মারা গেছে। উপজেলা পশুসম্পদ কর্মকর্তা বিনয় কুমার নাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিষাণ পোল্ট্রি খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়ায় নিয়ম অনুযায়ী ওই খামারের আশপাশের এক কিলোমিটার এলাকার মধ্যে গৃহস্থালীর হাঁস, মুরগি ও খামারের মুরগি নিধন অভিযান চালানো হয়। এই অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যায় ধামরাইয়ের আইনগন এলাকার মুনছের আলী ও রাজা মিয়ার খামারের তিন হাজার মুরগি নিধন করা হচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৫ ঘ.