মাগুরা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ৪ বছরেও মাগুরায় মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ থেকে দুই রাজাকারের নাম অপসারণ করা হয়নি। তেমনি বাদ পড়া একাধিক শহীদ মুক্তিযোদ্ধার নাম বিজয় স্তম্ভের এখনও স্থান পায়নি। বিভিন্ন সমায়ে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এই দাবি উঠলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় ঝুলে আছে বিষয়টি। বিস্তারিত জানাচ্ছেন অলোক বোস।
এ ব্যাপারে মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার জহুর-ই-আমল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহীদ বেদি থেকে দুই রাজাকারের নাম অপসারণ ও বাদ পড়া শহীদ মুক্তিযোদ্ধাদের নাম অর্ন্তভুক্ত করার জন্য তাদের পক্ষ থেকে একাধিকবার জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রণালয়ের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত এ বিষয়টির কোন সুরাহা হয়নি। একারণে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে দুই রাজাকারের নাম কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিজয় স্তম্ভ নির্মাণকারী প্রতিষ্ঠান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, "তখনকার জেলা প্রশাসকের স্বাক্ষরিত তালিকা অনুযায়ী আমরা বিজয় স্তম্ভের বেদিতে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম স্থাপন করেছি।"
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্তোষ কুমার অধিকারী বলেন, "বেদিতে দুই রাজাকারের নাম স্থান পেয়েছে তাদের তদন্তে এটা বেরিয়ে এসেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে একাধিকবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত মন্ত্রণালয় থেকে বির্তকিত নাম অপসারণের কোন নিদের্শনা আসেনি।" নির্দেশ এলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতি রক্ষার্থে ১৯৯৮ সালে মাগুরা শহরের ভায়না মোড়ে একটি ভাষ্কর্য নির্মাণের সিদ্ধান্ত হয়। এ সময় গণপূর্ত বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে 'স্বাধীনতা একাত্তর' নামে একটি ভাষ্কর্যের নকশা অনুমোদিত হয়। যার নির্মাণ ব্যয় ধরা হয় ৮ লাখ টাকা।
পরে ২০০১ সালে চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর ওই নকশা বাদ দিয়ে জেলা পরিষদের মাধ্যমে ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ভাষ্কর্য়ের পরিবর্তে একটি স্তম্ভ নির্মাণ করা হয়। যে স্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধা হিসাবে জেলার ৪৮জন মুক্তিযোদ্ধার নাম তালিকায় অর্
bdnews24