২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিদ্যুৎ কেন্দ্র মামলার শুনানি ৩০ মার্চ পর্যন্ত মুলতবি

ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি আগামী ৩০ মার্চ পর্যন্ত মুলতবি করেছে আদালত। সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালতে এ মামলার শুনানি চলছে। সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালতে এ মামলার শুনানি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 07:18 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি আগামী ৩০ মার্চ পর্যন্ত মুলতবি করেছে আদালত। সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালতে এ মামলার শুনানি চলছে। শুনানির ধার্য দিন রোববার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির না করায় বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম ৩০ মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করে সেদিন হাসিনাকে আদালতে হাজির করার নির্দেশ দেন। কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে আদালতকে দেওয়া কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সুস্থ আছেন। আদালতে আসার ইচ্ছে পোষণ না করায় তাকে হাজির করা হয়নি। তবে শেখ হাসিনার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আদালতে দাবি করেন, হাসিনা অসুস্থ। তাই তিনি আদালতে আসতে পারেননি। এরপর বিচারক আগামী ৩০ মার্চ শেখ হাসিনাকে আদালতে হাজির করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে শুনানি মুলতবি করেন। শেখ হাসিনাকে হাজির না করালেও মামলার অন্য আসামি সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী রোববার আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার বাকি ছয় আসামি পলাতক। গত ১৭ মার্চ হাসিনার অসুস্থতার কারণে বিচারক ২৩ মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন। চিকিৎসকদের পরামর্শে গত ১১ মার্চ শেখ হাসিনাকে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ আট জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক-ই ইলাহী চৌধুরী ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমআই/১৩১২ ঘ.