ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি স্নায়ুতন্ত্র, কিডনি, ডায়াবেটিস ও রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন।
এরশাদ সরকারের প্রধানমন্ত্রী কাজী জাফর গত ১৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। সেখানে ছয় সদস্যের একটি মেডিক্যাল বোর্ড তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন। রোববার তার স্বাস্থ্য পরীক্ষা করার কথা।
কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা জানান, ২০০৩ সালে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে তার (কাজী জাফর) কিডনি প্রতিস্থাপন করা হয়। এখনো তার কিডনি জটিলতা দূর হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/২০৪৫ ঘ.
bdnews24