২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নীলফামারি সদর উপজেলার সোনারায় ইউনিয়নের চকদুবুলিয়া গ্রামে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 08:25 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

নীলফামারী, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারি সদর উপজেলার সোনারায় ইউনিয়নের চকদুবুলিয়া গ্রামে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বজ্রপাতে দুই শিশুও আহত হয়। তাদের পাকেরহাট স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অশ্বিনী কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে চকদুবুলিয়া গ্রামের আবদুল হাদীর নববিবাহিতা স্ত্রী নুরনাহার (১৮) মারা যায়। ওই সময় নূরনাহারের সঙ্গে থাকা হায়দার আলী (১০) ও রাবেয়া বেগম (৮) আহত হয় বলে অশ্বিনী কুমার জানান। আহতরা আবদুল হাদীর ভাই-বোন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪১৯ ঘ.