২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় বজ্রপাত ও ঝড়ে নয়জন নিহত

বরিশালের হিজলা ও গৌরনদী উপজেলায় বৃহস্পতিবার সকালে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। বজ্রপাতে মাদারীপুরে তিনজন ও শরীয়তপুরে একজনের মৃত্যু হয়েছে। ফেনী ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ঝড়ে দুজন নিহত হয়েছেন। ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলা ও গৌরনদী উপজেলায় বৃহস্পতিবার সকালে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। বজ্রপাতে মাদারীপুরে তিনজন ও শরীয়তপুরে একজনের মৃত্যু হয়েছে। ফেনী ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ঝড়ে দুজন নিহত হয়েছেন। ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে বলেও খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: বরিশাল: বৃহস্পতিবার সকালে বরিশালের হিজলা ও গৌরনদী উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজন মারা গেছেন। হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গাফফার তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানপুর গ্রামের দিনমজুর আশরাফ আলী শিকদার (৪৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) সকাল সাড়ে ১০টার দিকে তাদের বসত বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ ঝড়-বাতাস বইতে থাকে। এক পর্যায়ে বিকট শব্দে আঙিনায় বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে দুজনের মৃত্যু হয়। অপর দিকে গৌরনদী উপজেলার দক্ষিণ শারশি গ্রামের মাহবুব সরদারের বোরো ক্ষেতে কাজ করার সময় বৃহস্পতিবার সকালে বজ্রপাতে সামসু আকন নামের এক দিনমজুর নিহত হন। মাদারীপুর: কালকিনি ও রাজৈর উপজেলায় বজ্রপাতে বৃহস্পতিবার সকালে তিনজন মারা গেছেন। রাজৈর উপজেলার আম গ্রামে সকালে বৃষ্টির সময় জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাতে বিশ্বনাথ মণ্ডল (৪০) ও বকুল বাড়ৈ (২০) নামে দুই ব্যক্তি নিহত হন। এসময় বজ্রপাতে মাধব রায় নামের এক কৃষক আহত হন। তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপে