২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে কারাগারে বন্দিদের ভোটার তালিকা তৈরির কাজ শুরু

রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ বৃহস্পতিবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

রংপুর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ বৃহস্পতিবার শুরু হয়েছে। রাজশাহী বিভাগীয় উপ মহাকারাপরিদর্শক মেজর মোল্লা আজিজুর রহমান আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা তৈরির কাজ আনুষ্ঠিানিক উদ্বোধন করেন। প্রথম দিনে প্রায় ছয়'শ পুরুষ ও মহিলা বন্দি ছবি তুলে নিবন্ধনপত্র পূরণ করেছেন বলে জানা গেছে। সিনিয়র জেল সুপার আকমল হোসেন জানান, রংপুর কেন্দ্রীয় কারাগারে দুই হাজার ১৬২ জন বন্দি আটক রয়েছেন। এদের মধ্যে ৮২ জন মহিলা। তিনি জানান, বন্দিরা লাইন ধরে দাঁড়িয়ে ভোটার হওয়ার জন্য ছবি তুলেছেন। সবার মাঝেই ভোটার হওয়ার আগ্রহ লক্ষ্য করা গেছে। আকমল হোসেন জানান, কারাগারে একজন ভিআইপি বন্দি আটক রয়েছেন। তিনি হলেন নীলফামারী-৩ আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ আমজাদ হোসেন সরকার। তিনিও ভোটার নিবন্ধনপত্র পূরণ করার ইচ্ছা প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫১ ঘ.