২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ওয়াসার সরবরাহ লাইন পরিবর্তন করবে সরকার

রাজধানীতে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসার সরবরাহ লাইন পরিবর্তন করবে সরকার। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এ জন্য আর্থিক সহায়তা দেবে। এছাড়া ঢাকায় 'কমিউনিটি টয়লেট' এবং দেশের ইউনিয়ন পরিষদগুলোতে 'ইকো টয়লেট' স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসার সরবরাহ লাইন পরিবর্তন করবে সরকার। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এ জন্য আর্থিক সহায়তা দেবে। এছাড়া ঢাকায় 'কমিউনিটি টয়লেট' এবং দেশের ইউনিয়ন পরিষদগুলোতে 'ইকো টয়লেট' স্থাপন করার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক স্যানিটেশন বর্ষ, জাতীয় হাত ধোয়া প্রচারাভিযান ও বিশ্ব পানি দিবস- ২০০৮ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। তিনি বলেন, রাজধানীতে পাবলিক টয়লেটের সংখ্যা অপ্রতুল। বিষয়টি বিবেচনা করে খাস জমিতে কমিউনিটি টয়লেট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তুরাগ নদীর পাশে ইজতেমা প্রাঙ্গণে পাকা পায়খানা নির্মাণের কথা জানান তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা জানান, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় ওয়াসার সরবরাহ লাইন পরিবর্তন করা হবে। প্রেস বিফ্রিংয়ে জাতীয় স্যানিটেশন টাস্কফোর্স মিডিয়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মজিবুর রহমান জানান, দেশের ৭৩ ভাগ মানুষ স্যানিটেশনের আওতায় আছে। এর মধ্যে ৩৯ ভাগ উন্নতমানের পায়খানা ব্যবহার করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসএনডি/১৯৪২ ঘ.