২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী সরকারকে সহায়তা করছে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, সেনাবাহিনী সরকারের সহায়ক হিসেবে ভূমিকা পালন করছে এবং যথাসময়েই জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে। মঙ্গলবার লন্ডনে বিবিসির বিশেষ সংবাদদাতা নিক গাওয়িংকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 06:38 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

লন্ডন, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, সেনাবাহিনী সরকারের সহায়ক হিসেবে ভূমিকা পালন করছে এবং যথাসময়েই জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে। মঙ্গলবার লন্ডনে বিবিসির বিশেষ সংবাদদাতা নিক গাওয়িংকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, "দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটার তালিকা তৈরি এবং বন্যা ও ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজে সামরিক বাহিনী সরকারকে সহযোগিতা করছে।" তিনি বলেন, "দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানে সেনাবাহিনী সরকারের সহায়ক হিসেবে কাজ করছে। বিশেষ করে একটি নির্ভুল ভোটার তালিকা তৈরির কাজে তারা অসাধারণ ভূমিকা রাখছে।" যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিবেদনে স