২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মঞ্জুরুল ইমাম হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ

খুলনায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে মামলাটি মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

খুলনা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে মামলাটি মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক আব্দুস সালাম শিকদার রাষ্ট্রপক্ষের আইনজীবি এসএম আবু জাফরের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আগামী ১৮ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনে বলা হয়, মঞ্জুরুল ইমামের ছেলে আব্দুল্লহ হারুন রুমী আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কয়েকজন সাক্ষীর নাম উল্লেখ করেন। আদালত তাদের সাক্ষ্য নিয়েছে। তাদের সাক্ষ্যে বারবার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা কাজী আমিনুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজা, তার ভাই মোয়াজ্জেম রশিদী দোজা ও নগরীর ২৩ নম্বর ওয়ার্ড কমিশনার ইমাম হাসান চৌধুরী ময়নার নাম এসেছে। এর পরিপ্রেক্ষিতে এই মামলার অধিকতর তদন্ত প্রয়োজন। ২০০৩ সালের ২৫ আগস্ট অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামকে হত্যা করা হয়। এই ঘটনায় করা মামলা তদন্ত করেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাজাহান হাওলাদার। তিনি ২০০৪ সালের ১১ মার্চ অভিযোগপত্র দাখিল করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনর্তদন্ত করে ২০০৮ সালের ৪ জানুয়ারি অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আকরাম হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২০২৩ ঘ.