২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জলদস্যু সন্দেহে চার জেলেকে গণপিটুনী

বরিশালের সদর উপজেলার চরহোগলা সংলগ্ন র্কীর্তনখোলা নদীতে মঙ্গলবার ভোরে জলদস্যু সন্দেহে গণপিটুনীর শিকার হয়েছেন চার জেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 11:21 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

বরিশাল, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের সদর উপজেলার চরহোগলা সংলগ্ন র্কীর্তনখোলা নদীতে মঙ্গলবার ভোরে জলদস্যু সন্দেহে গণপিটুনীর শিকার হয়েছেন চার জেলে। ফেরদৌস, আজাদ, শফিজল এবং অলিউল্লাহ নামের নোয়াখালীর এই চার জেলেকে কোতয়ালী মডেল থানার পুলিশ সকালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। গনপিটুনীর শিকার জেলেরা দাবি করেন, অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় আহত নিজাম ও নুর আলম নামের তাদের সঙ্গী দুই জেলে নিঁেখাজ রয়েছেন। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জেলেরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোয়াখালী থেকে বিক্রি জন্য ইলিশ মাছ নিয়ে একটি ট্রলারে তারা বরিশালে আসেন। ট্রলারটি ভোর রাতে কীর্তনখোলা চ্যানেলে প্রবেশের সময় ১৫-২০ জন অজ্ঞাত লোক ট্রলার তীরে ভেড়ানোর জন্য বলে। তারা ট্রলারটি ওই স্থানে না ভিড়িয়ে সোজা চরহোগলায় এসে আত্মরক্ষার্থে পালানোর চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। চার জন হামলার শিকার হন। পরে তাদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বাকী দুজন কোথায় আছে তারা জানেন না। এ ব্যাপারে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) এরশাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাতে নোয়াখালীর জেলেরা কীর্তনখোলা নদীতে মাছ শিকার করছিল। এ সময় অপরিচিত এই জেলেদের জলদস্যু ভেবে স্থানীয় জেলেরা ধাওয়া করে। এক পর্যায়ে চারজনকে গণপিটুনী দেওয়া হয়। তিনি জানান, ট্রলারে সাত মণের মত মাছ ছিল। এই মাছ বিক্রি করে পাওয়া নয় হাজার টাকায় আহতদের চিকিৎসা চলছে। নিঁেখাজ দুই জেলের ব্যাপারে এরাশাদ আলী বলেন, আহতদের অবস্থা অশংকাজনক। তাদের কাছ থেকে ওই দুই জেলের ব্যাপারে কিছু জানা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৮ ঘ.