ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) নির্বাচনে চেম্বার গ্র"পের ১২ পরিচালকের মধ্যে ১১ জনই আনিসুল হকের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। বাকি একজন নির্বাচিত হয়েছেন রউফ চৌধুরীর প্যানেল থেকে।
সোমবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত ১২টা ২০ মিনিটে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান আলী আশরাফ ফলাফল ঘোষণা করেন।
এফবিসিসিআই এই দ্বি-বার্ষিক নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্র"পের ভোট গণনা এখনো চলছে।
আনিসুল হকের প্যানেল থেকে নির্বাচিতরা হলেন: গাজীপুর চেম্বারের গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক, টাঙ্গাইল চেম্বারের আবুল কাশেম আহমেদ, বাংলাদেশ চেম্বারের রজ্জব শরীফ, যশোরের শামসুল আলম, কুষ্টিয়ার বিজয় কুমার কেজরিওয়াল, মানিকগঞ্জের মাহবুব ইসলাম রুনু, মুন্সিগঞ্জের কোহিনুর ইসলাম, কক্সবাজারের কামালউদ্দিন আহমেদ, জয়পুরহাটের আমিনুল বারী, লালমনিরহাটের সিরাজুল হক ও নওগাঁ চেম্বারের শামসুল হক।
রউফ চৌধুরী প্যানেল থেকে একমাত্র বিজয়ী হয়েছেন নারায়ণগঞ্জ চেম্বারের বজলুর রহমান।
চেম্বার গ্র"পে বিজয়ের পর আনিসুল হক বলেন "আমরা বলেছিলাম মানুষের হৃদয় ও বিবেক কিনে নেওয়া যায় না। মানুষের হৃদয় চেয়েছিল পরিবর্তন। চেম্বারের ফলাফলে ১২টির মধ্যে আমরা ১১টিতে জিতেছি। অ্যাসোসিয়েশনের ভোট গণনা চলছে। আশা করছি সেখানেও এগিয়ে থাকব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমইউএ/এআরএইচ/এমএইচবি/০১১৪ ঘ.
bdnews24