২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

নগরীর নন্দন কানন ইউনাইটেড আবাসিক হোটেল থেকে রোববার গভীর রাতে বেশ কিছু ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

চট্টগ্রাম, মার্চ ১৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর নন্দন কানন ইউনাইটেড আবাসিক হোটেল থেকে রোববার গভীর রাতে বেশ কিছু ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি র‌্যাব। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এই হোটেলের ৬০৩ নম্বর কক্ষ থেকে অবৈধভাবে ভিওআইপি কল করা হতো। এই খবর পেয়ে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে দুটি কোয়ান্টাম, ৫১টি টেলুলার সেট, ছয়টি টেলিফোন সেট, ৩২টি এন্টেনা, দুটি ইউপিএস, দুটি ব্যাটারি এবং এক বস্তা তার উদ্ধার করা হয়। তিনি জানান, এই কক্ষ থেকে যারা ভিওআইপি কল করত তাদের পরিচয় উদঘাটন এবং আটক জন্য অভিযান চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯৫৫ ঘ.