২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুর ও গাংনী পৌরসভার চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

একাধিক মামলায় অভিযুক্ত মেহেরপুর পৌরসভা চেয়ারম্যান মুতাছিম বিল্লাহ মতু এবং গাংনী পৌরসভা চেয়ারম্যান আহম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মেহেরপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাধিক মামলায় অভিযুক্ত মেহেরপুর পৌরসভা চেয়ারম্যান মুতাছিম বিল্লাহ মতু এবং গাংনী পৌরসভা চেয়ারম্যান আহম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার পৌর অধ্যাদেশ ১৯৭৭ এর ১৩৬ (১) ধারা অনুসারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আহসানুল হক স্বাক্ষরিত এই বরখাস্ত আদেশ জারি করেন মেহেরপুর জেলা প্রশাসক। ২০০৭ সালের ১৩ জানুয়ারি গাংনী পৌর চেয়ারম্যান ও ৮ জুন মেহেরপুর পৌর চেয়ারম্যান যৌথবাহিনীর হাতে আটক হন। তাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যাবহার ও চাঁদাবাজির একাধিক মামলা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৯৪৯ ঘ.