২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হচ্ছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সোমবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এসময় সেখানে দলটির সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, কাজী জাফরউল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, মুকুল বোস, সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 04:00 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সোমবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এসময় সেখানে দলটির সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, কাজী জাফরউল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, মুকুল বোস, সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল সাতটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প নিবেদন শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হয়েছেন। তারা সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন শেষে আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "আমরা আশা করি দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে। গণতন্ত্র ফিরে পেতে আমরা সংগ্রাম করছি। আমরা আশা করি অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হবে।" অচিরেই স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন তোফায়েল আহমেদ। এদিকে সকাল থেকেই ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে শেখ হাসিনার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করে যুবলীগ । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এমএ/০৯৫৫ ঘ.