ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিমাগারের অভাবে খাওয়ার আলু ও বীজ আলু সংরক্ষণ নিয়ে বিভিন্ন জেলার কৃষক বিপাকে পড়েছেন। আলু নিয়ে হিমাগারের সামনে কয়েকদিন অপক্ষো করে তাদের ফিরে যেতে হচ্ছে। তাদের অভিযোগ, যে সব ব্যবসায়ী অধিক মুনাফার জন্য আলু মজুদ করছে তাদেরই অগ্রাধিকার দিচ্ছে হিমাগার কর্তৃপক্ষ। অপরদিকে হিমাগার কর্র্তৃপক্ষ বলছে, এ বছর আলুর ফলন বেশি হওয়ায় হিমাগারে জায়গা হচ্ছে না। যারা আগে বুকিং দিয়েছে তাদেরই সব আলুই রাখা যাচ্ছে না। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মানিকগঞ্জ: সার, বীজ সংকট, বীজের চড়া দাম ও রোগ-বালাই-এসব প্রতিকূলতার কারণে গত বছরের তুলনায় এ বছর আলুর ফলন কম হয়েছে। এরপরও হিমাগারে জায়গা না পেয়ে 'খাওয়ার আলু' ও 'বীজ আলু' নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।
কৃষকরা জানান, দফায় দফায় বন্যা, বর্ষণ, সার ও বীজ সংকটের কারণে এ বছর আলুর আবাদ পিছিয়ে যায়। আবার পাতা পঁচা রোগের কারণে শত শত একর আলুর আবাদ নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে গত বছরের তুলনায় এ বছরে ফলন প্রায় অর্ধেকে নেমে আসে। কিন্তু এর পরেও হিমাগারে আলু রাখার জায়গা পাওয়া যাচ্ছে না।
জেলা কৃষি স
bdnews24