২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহার্ঘ্য ভাতার দাবিতে সচিবালয় কর্মচারি সংযুক্ত পরিষদের স্মারকলিপি

প্রজাতন্ত্রের কর্মচারিদের জন্য ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতাসহ ১০ দফা দাবিতে অর্থ উপদেষ্টার কাছে রোববার স্মারকলিপি দিয়েছে সচিবালয় কর্মচারি সংযুক্ত পরিষদের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রজাতন্ত্রের কর্মচারিদের জন্য ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতাসহ ১০ দফা দাবিতে অর্থ উপদেষ্টার কাছে রোববার স্মারকলিপি দিয়েছে সচিবালয় কর্মচারি সংযুক্ত পরিষদের নেতারা। পরিষদের সভাপতি আরজ আলী ও মহাসচিব রুহুল আমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থ সচিবের মাধ্যমে এ স্মারকলিপি জমা দেন। পরিষদের দাবিগুলোর মধ্যে আছে- ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা ও দুটি ইনক্রিমেন্ট, রেশন পদ্ধতি চালু, পেনশনের হার ৮০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ করা, গ্রাচুইটির হার ২০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা করা ও জিপি ফান্ডের সুদের হার ১৫ শতাংশ করা। এছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের (এসএসসি পাস) পদোন্নতির কোটা ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নয়ন ও অবসর নেওয়ার পাঁচ বছর আগে সম্মানসূচক অফিস সহকারী পদে পদোন্নতি প্রথা চালু করারও দাবি জানিয়েছে পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসএনডি/২১১৯ ঘ.