২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিশোধিত ভোজ্যতেলের আমদানি শুল্ক থাকছে না

দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পরিশোধিত ভোজ্যতেলের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দু-এক দিনের মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পরিশোধিত ভোজ্যতেলের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দু-এক দিনের মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, "যদিও বাজারে ভোজ্যতেলের দাম কমতে শুরু করেছে। এর পরও তা আরও কমাতে পরিশোধিত তেলের ১০ শতাংশ আমদানি শুল্ক সম্পূর্ণ তুলে নেয়া হবে। দু-এক দিনের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে এনবিআর।" অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ তার সঙ্গে ছিলেন। মির্জা আজিজুল বলেন, "দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ইতিমধ্যে চালসহ বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক শুন্যে নামিয়ে আনা হয়েছে। এবার পরিশোধিত ভোজ্য তেলের আমদানি শুল্কও তুলে নেয়া নেয়া হচ্ছে।" এ সিদ্ধান্তের ফলে বাজারে ভোজ্যতেলের দাম কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভোজ্যতেলের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সরকার গত ২৫ ফেব্র"য়ারি মিলগেটে প্রতি কেজি সয়াবিন ১০৩ টাকা ও পাম তেলের দাম ৯৬ টাকা এবং খুচরা বাজারে যথাক্রমে তা ১০৬ টাকা ৫০ পয়সা ও ৯৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে দেয়। কিন্তু এরপরও বাজারে তেলের দাম বাড়তে থাকায় পরিশোধিত ভোজ্যতেল আমদানির উপর আরোপিত ১০ শতাংশ আমদানি শুল্ক শুন্যে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/২০২৭ ঘ.