২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলার প্রতারণার অভিযোগে দুই বিদেশী নাগরিক গ্রেপ্তার

প্রতারণা করে ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে ডরিন ও এরিক নামে দুই বিদেশীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 09:34 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রতারণা করে ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে ডরিন ও এরিক নামে দুই বিদেশীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদের একজন কঙ্গোর এবং একজন আইভরি কোস্টের নাগরিক। শনিবার রাত সাড়ে ১২টায় রাজধানীর এরিস্ট্রোক্র্যাট ইন রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, এরা প্রথমে বিভিন্ন মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে বেশি মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে ডলার হাতিয়ে নিত। তিনি জানান, তারা প্রতারণা করে নিরীহদের কাছ থেকে ডলার হাতিয়ে নিয়ে আত্মগোপন করেছিল। গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। প্রায় দেড় মাস আগে তারা ঢাকায় আসে বলে জানান মেহেদী হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/আরএ/এমএ/১৫৩০ঘ.