২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পোশাক কারখানার রক্ষী গুলিতে আহত

রাজধানীর পল্লবীতে শনিবার দুর্বৃত্তদের গুলিতে আবু তাহের (২৮) নামে পোশাক কারখানার এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে শনিবার দুর্বৃত্তদের গুলিতে আবু তাহের (২৮) নামে পোশাক কারখানার এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। মিরপুর ৭ নম্বরে ইপিলিয়ন গ্র"পের পোশাক কারখানার অফিস সহকারী মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার সকাল সাড়ে ৬টার দিকে দুই দুর্বৃত্ত গেটের সামনে এসে চিঠি দেওয়ার কথা বলে নিরাপত্তারক্ষী আবু তাহেরকে পাশে ডেকে নিয়ে যায়। পরে তারা তাহেরের তলপেটে ও ডান হাতে দু'টি গুলি করে পালিয়ে যায়।" তাহেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা সম্পর্কে পল্লবী থানার উপ-পরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কী কারণে বা কারা আবু তাহেরকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসএনডি/১৮১৬ ঘ.